হোমনা প্রতিনিধিঃ- কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা হাতিয়ে নেয়াকে কেন্দ্র করে দোকান ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এর প্রতিবাদে মানববন্ধন করেছে দোকানদার ও এলাকাবাসি। গতকাল রবিবার বিকালে দৌলতপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরজমিনে গিয়ে জানাগেছে দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা সুলতানা লিপি ও বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক টিটু এর যৌথ স্বাক্ষরে গত বৃহস্পতিবার সোলালী ব্যাংক হোমনা শাখা থেকে স্লিপের ৪০ হাজার টাকা উত্তোলন করেন। কিন্ত মালা মাল ক্রয় না করে প্রধান শিক্ষকের নিকট থেকে জোরপূর্বক টাকা নিয়ে যায় সভাপতি। পরে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি ফজলুল হক টিটু এর বিরুদ্ধে বিদ্যালয়ের ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে ’আমাদের গ্রাম’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়া হয়। এতে জাকির মোল্লার ভাই Amran Mollah সেই পোস্টে ঘটনার নিন্দা জানিয়ে কমেন্ট করেন। এর সূত্র ধরে সভাপতির দুই ভাই গাজী মিঠু ও গাজী আওলাদ মেসেন্জারে প্রতিবাদ করে এবং অামরান মোল্লার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে। এর পর দিন সকালে দৌলতপুর বাজারে তার বড় ভাই ডাক্তার জাকির মোল্লার ফার্মেসীতে গিয়ে হামলা চালিয়ে কিল ঘুষি মারে ও দোকান ভাংচুর করে। এর প্রতিবাদে রবিবার বিকালে দৌলতপুর বাজারের সকল দোকানদার নিজ নিজ দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় দৌলতপুর-মিঠাইভাংগার গ্রামের সর্বস্তরের জনগন এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে এর বিচারের দাবি জানান।দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা সুলতানা লিপি জানান,গত বৃহস্পতিবার সভাপতি ও আমার যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে স্লিপের ৪০ হাজার টাকা উত্তোলন করার পর মালামাল ক্রয় না করে জোরপূর্বক সব টাকা নিয়ে নেয়। এবং আমার সাথে খরাপ আচরন করে। বিষয়টি মৌখিক ভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম,এসএমসি কমিটি ও পিটিএ কমিটিকে জানিয়েছি।স্থানীয় ভাবে এর ফয়সালা না হলে লিখিত অভিযোগ করতে বলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
, || - ||
সরকারী টাকা হাতিয়ে নেওয়ার অনিয়মের প্রতিবাদ করায় হামলা এলাকায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: