মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সরকারের অর্জিত সফলতা সম্পর্কে ছাগলনাইয়ায় অবহিতকরণ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও গৃহিত উন্নয়ন কার্মকান্ড সম্পর্কে অবহিতকরণ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ অক্টোবর) সকালে ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। প্রভাষক মোঃ নুরুল আমিন ভুইয়ার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৌমিত্র কুমার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।
Please follow and like us: