রবিবার , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সরকারের ৪র্থ বছরে পর্দাপন উপলক্ষে পাঁচবিবিতে র‍্যালী ও জনসভা!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-  বর্তমান সরকারের সফলতার ৪র্থ বছরের পদাপর্ণ করায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল র্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের খন্ড খন্ড র্যালী পাঁচবিবি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পাঁচবিবি গোহাটিতে অনুষ্ঠিত জনসভায় জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আঃলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ এস এম সোলায়মান
আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আঃলীগের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শামছুল আলম, রাজা চৌধুরী, যুগ্ন-সম্পাদক শেখর
মজুমদার, জাহিদুল ইসলাম বেনু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, পাঁচবিবি পৌর আঃলীগ সভাপতি এস কে হক, যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল, উপজেলা মহিলা আঃ লীগ সভানেত্রী মাছুদা পারভীন ঝর্না, সাঃ সম্পাদক
আঞ্জুমানারা বেগম, যুগ্ন-সম্পাদক খোদেজা খানম বেলী প্রমূখ।

Please follow and like us: