মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সলঙ্গা থানার সদরস্থ কলেজ মসজিদে আসর নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আনজির খন্দকার,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম মেহেদী হাসান সুমন,সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সলঙ্গা থানা যুবদলের সদস্য কে এম আল আমিন খন্দকার, ৯নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলাউদ্দিন সরকার,থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন,শাহাদত,কামরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: