শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: প্রায় ৮ লক্ষ টাকা মাছ নিধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী
মোঃ তুষার আহমেদ –
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার ভরমোহনী দক্ষিণপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে  এক মৎস্য চাষির চার বিঘা ১টি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৮ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারী রজব আলী প্রামানিক(৭৪),বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে গত ৩১/৩/২৬ ইং তারিখ আনুমানিক সাড়ে ১১ টা হতে ১/৪/২৬ ইং তারিখ ভোর সাড়ে ৫ টার মধ্যে উপরিক্ত বিবাদীগণরা মৎস্য খামারী রজব আলী প্রামানিকের পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকার মাছ নিধন করেছে।
ভুক্তভোগী মৎস্য চাষি রজব আলী প্রামানিক জানান,আমার এই পুকুরে থাকা প্রায় ৮০ মণ মাছের মধ্যে আনুমানিক ৫০ মণ মাছ বিষক্রিয়ায় মেরে ফেলেছে। যার বাজারমূল্য সর্বনিম্ন ৮-১০ লক্ষ টাকা। এখনো প্রায় ২৫-৩০ মণ মাছ পুকুরে রয়েছে এবং সে মাছ গুলোও পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বেঁসে উঠছে। বিবাদীগণরা এত বড় ক্ষতি সাধন করেছে আমি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান,বিষয়টি আমার জানা নেই। ঘটনাটি ঘটে থাকলে পরবর্তীতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: