, || - ||

সলঙ্গায় নাইমুড়ী রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের আয়োজনে ১৪৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৪৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন সলঙ্গা নাইমুড়ী রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘ।

আজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় নাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে নাইমুড়ী রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল পোলাওয়ের চাল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, তেল, ডাল, গুঁড়া দুধ মসলা।

এ্যাডভোকেট আসাদ উদ্দিন কিরণের সভাপতিত্বে এবং শরীফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন বাদশা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কোরবান আলী, ইউপি সদস্য জহুরুল ইসলাম মজনু, হারুনর রশিদ তালুকদার, আব্দুল মান্নান তালুকদার প্রমুখ।

এ্যাডভোকেট আসাদ উদ্দিন বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা করোনার কারণে বাড়িতে থেকে অসহায় হয়ে পড়েছেন। তাই খাদ্যসামর্গ্রী আমরা প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। তিনি আরও বলেন, আমরা এই ইউনিয়নে বাস করি। ঈদের দিন কাউকে যেন না খেয়ে থাকতে না হয় তার জন্য কর্মহীন মানুষের হাতে ঈদের আগেই ‘ঈদ সামগ্রী’ তুলে দিলাম।

Please follow and like us: