সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেডে বেতন নির্ধারন করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন -আমিনুল ইসলাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেডে বেতন নির্ধারন করে দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার  সভাপতি আমিনুল ইসলাম। গতকাল শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জে করোনাকালীন এবং করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এই ধন্যবাদ জ্ঞাপন  করেন।

 

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার  সভাপতি আমিনুল ইসলাম বলেন বেতন বৈষম্য আর থাকছে না। নতুন গ্রেডে যাদের বেতন কমে যাচ্ছিল তাদের বেতন স্কেলের একধাপ ওপরে বেতন নির্ধারণ করে চিঠি দিয়েছে অর্থ বিভাগ। ইতিমধ্যে সহকারি শিক্ষকদের ফিক্সেশনের কাজ শুরু হয়েছে। আমরা সহকারি শিক্ষক সমাজ অনেক অবহেলিত এই উচ্চতর গ্রেডে বেতন নির্ধারন করতে সহকারি শিক্ষদের যেন কোন হয়রানি না হতে হয় তার জোর দাবি জানান ।

 

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না,এমপি। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আপেল মাহমুদ।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার হোসেন পারভেজ ও কর্মকর্তা কমচারী বৃন্দ।

Please follow and like us: