, || - ||

সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালী-মানববন্ধন-সমাবেশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বুধবার (২৮ জুন) গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে।
গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে ও গাইবান্ধা শহরের ১নং রেল গেইটে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের জেলা আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, আদিবাসী নেত্রী সুচিত্রা মুরমু তৃষ্ণা, অলিভিয়া হেমব্রম, সুফল হেমব্রম, গণেশ মুর্মু, জাফরুল ইসলাম, আদিবাসী নেতা ছোবান মুরমু, আন্দ্রিয়াজ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা নেতা মৃণাল কান্তি, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, অঞ্জলী রানী দেবী প্রমুখ।
বক্তারা সাঁওতাল বিদ্রোহ দিবসকে স্মরণ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ী-ঘরে হামলা-অগ্নিসংযোগ লুটতরাজ ও অবিলম্বে তিন সাঁওতাল হত্যাকান্ডের বিচার দাবি করেন। সেইসাথে সাঁওতালদের বাপদাদার জমি ফেরত দেয়ারও দাবী করেন।

Please follow and like us: