সাংবাদিকরা জাতির বিবেক।সাংবাদিকদের সন্দুর লেখনি ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।সরকারের উন্নয়ন মুলক কমকান্ড প্রচার বিষয়ে অবহিত করণের লক্ষে,স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে,তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গনযোগাযোগ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মো: জসীম উদ্দিন একথা বলেন।এসময় তিনি,সরকারের উন্নয়ন কর্যক্রম জনগনকে অবহিত করার মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে় নেওয়ার আহ্বান জানান।
সোমবার(১৬মে) বিকাল সাড়ে ৩টায় গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে গুইমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রশাসন ও অর্থ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো: তৈয়ব আলী,প্রচার ও সমন্বয় পরিচালক শিপলু জামান,ফেনী জেলার তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির,খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, রামগড় সহকারি তথ্য অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।
অন্যদের মধ্যে গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলি,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,অর্থ সম্পাদক শাহ আলম,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন,তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, মহিউদ্দিন,জনি ভট্টচার্ষ্যসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেন,স্বাধীনতোত্তর বাংলাদেদেশের সরকার ও জনগনের মাঝে সেতুবন্ধন রচনায় ৬৪টি জেলা তথ্য অফিস এবং পার্বত্য অঞ্চলের ৪টি উপজেলাসহ মোট ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে গনযোগাযোগ অধিদপ্তরের প্রচার উদ্বুদ্ধকরণ কর্যক্রম পরিচালিত হচ্ছে।সরকারের নীতি আদর্শ ও উন্নয়ন কার্যক্রমকে সরাসারি আন্ত:ব্যক্তিক ও গণযোগাযোগের মাধ্যমে প্রচার করা এবং দিনবদনের সনদ ভিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনসহ সকল উন্নয়ন কার্যক্রমের সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এ অধিদপ্তরের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।এছাড়া,সকল শ্রেনীর পেশার মানুষের মধ্যে রচনা গণযোগাযোগ অদিপ্তরের বিশেষ কাজ।জনগণকে সরাসরি উন্নয়নমূলক তথ্যের যোগান দেওয়া এবং জনগণকে সচেতন, শিক্ষিত ও উদ্ধুদ্ধ করা এ অধিদপ্তরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এসময় প্রধান অতিথি বলেন,চট্টগ্রাম ও সিলেট বিভাগে তথ্য অফিসারদের নিয়ে গত ১৪ মে ২০২২ খাগড়াছড়ি পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডে ১৫ ও ১৬ মে সাজেকে তথ্য অফিস সমূহে অটোমিশন সফটওয়্যার এ পিএ এম এম সফটওয়্যার ও এপিএ মনিরটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি সাংবাদিকদের প্রচারের মাধ্যমে সরকারি উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও হলুদ সাংবাদিকদের চিহ্নিত করার জন্য আহ্বান জানান।
এসময় তিনি সভা শেষে গুইমারা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে কৌশল বিনিময় করে তিনি তাঁর সফর সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিদায় নেন।