নয়া আলো ডেস্কঃ- প্রেম কিংবা বিয়ের ক্ষেত্রে যেসব পেশাজীবী এখনও অপছন্দের তালিকায় আছেন, সাংবাদিকরা তাদের মধ্যে অন্যতম। অফিসটাইম কিংবা ডিউটির ধরাবাঁধা সময় নেই, অনেক ক্ষেত্রে বেতন-বোনাসের অনিশ্চয়তা, হুটহাটই হয়তো চলে যেতে পারে সাধের চাকরিটাও। এতসব অনিশ্চয়তার পরেও একজন সাংবাদিককে ভালোবাসলে লাভবান হবেন আপনিই-
১. আপনি জানেন তিনি একজন পরিশ্রমী মানুষ। তার টিকে থাকার মূলধনই বিশুদ্ধ শ্রম। এখানে ভালোবাসা নিখাঁদ।
২. কম্পিটিটিভ পরীক্ষার আগে প্রেম করতে করতেই জার্নালিস্ট পার্টনারের কাছ থেকে জেনে নিন কারেন্ট অ্যাফেয়ার্স।জয় আপনার হবেই।
৩. পেশার খাতিরে সাংবাদিকরা এমনিতেই সারা দিন দৌড়ের উপর থাকেন। তাই শহরের অলিগলিতে কোথায় ভালো বা মজার কি আছে, সব তাদের নখদর্পণে। তাই তাদের সঙ্গে প্রেম মানে জীবনে খানা খাজানা আর ফূর্তির মজলিসের সংখ্যার প্রাচুর্য্য।
৪. দিনের পরে দিন দেখা নেই। হঠাৎ টিভির স্ক্রিনে অথবা রেডিওর গভীর থেকে অথবা সংবাদপত্রের প্রথম পাতায়তিনি উপস্থিত। বিরহ কেন ভালো লাগে বুঝবেন।
৫. আপনি জানেন তিনি পরিশ্রমী মানুষ। তার পরিচিতির মূলেই রয়েছে তার কঠোর শ্রমের কাহিনি। সঙ্গে থাকুন।লাভবান হবেন আপনিই।
৬. পেশার জন্য সাংবাদিকরা সর্বদাই ব্যস্ত। তাদের সঙ্গে প্রেম করলে আপনার ব্যক্তিগত সময়ের অভাব হবে না। আপনার নিজস্ব সময়ে নাক গলানোর সময়টাই যে তাদের নেই।
৭. সাংবাদিকরা সচরাচর এতটাই কম বেতন পান যে টাকা বিষয়ে তাদের মোহ তৈরি হয় না। ভেবে দেখুন, টাকার উপর বিশেষ টান নেই এমন প্রেমিক বা প্রেমিকা কি সহজে মেলে!
৯. কাজের খাতিরে সারাটা দিন এর ওর সঙ্গে সৌজন্য ভদ্রতা দেখাতে গিয়ে সবসময় হাসিমুখে থাকতে হয় তাদের। সেই হাসিটাই সাংবাদিকদের অভ্যাস হয়ে যায়। হাসি খুশি সঙ্গী কে না চান?
১০. তবে আর দেরি কেন, যদি আপনি একা থাকেন আর যোগ্য কোনো সঙ্গী খুঁজে থাকেন তবে সাংবাদিক কাউকেইবেছে নিন। আর চুটিয়ে প্রেম করুন!