নয়া আলো ডেস্কঃ- যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথা পত্রিকার সাংবাদিক রাসেল মাহমুদের দাদা মো: আব্দুল আজিজ মোল্লা গতকাল “জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল” ঢাকাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ৩টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। এসময় তিনি ১ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্প্রতিবার বাদ যোহর হাটবিলা কেন্দ্রিয় ঈদগাহ্ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন- নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোদাচ্ছের আলী, ইউপি সদস্য রফিকুল ইসলাম খান, ইউপি সদস্য মুন্সি রবিউল ইসলাম, রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, ইউনিয়ন আ’লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, যুবলীগের সাধারণ সম্পাদক আজিম হোসেন, মাস্টার হাচানুর রহমান শাকিল, খন্দকার দেলোয়ার হোসেন, পারভেজ হোসেন সহ অনেকে। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে রূপদিয়া প্রেসক্লাব এর সভাপতি গোলাম মোস্তফা (দৈনিক স্পন্দন), সাধারণ সম্পাদক শিমুল ইসলাম (দৈনিক যশোর), সহ-সভাপতি মাহমুদুল হাসান (দৈনিক প্রজন্মের ভাবনা), সাবেক সভাপতি আলমগীর কবির (দৈনিক লোকসমাজ), সাবেক সাধারণ সম্পাদক রবিউল খান (দৈনিক গ্রামের কাগজ), কোষাধ্যক্ষ মাও. জাহাঙ্গির আলম (দৈনিক কল্যাণ), সাংবাদিক মুক্ত খান (দৈনিক সত্যপাঠ), প্রচার সম্পাদক মহিউদ্দিন।
শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সাংবাদিক রাসেল মাহমুদের দাদার মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: