, || - ||

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নিঃশ‌র্ত মু‌ক্তির দা‌বি‌তে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা ও নিঃশ‌র্ত মু‌ক্তির দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা। আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ নাজমুল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা ও পরবর্তিতে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ নিন্দা জানান।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। অভিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্ত না করে দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী সাংবাদিকরা।

মানববন্ধনটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক হিরোক গুন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিঙ্কু কুন্ডু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধক্ষ্য দিলীপ গৌড়,প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা জাসদের আহবায়ক নবকুমার কর্মকার সহ সিরাজগঞ্জ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Please follow and like us: