সিলেটভিউ’র কুলাউড়া উপজেলার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শাকির আহমদের আকস্মিক মৃত্যুতে জরুরী ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে ভার্চুয়াল আলোচনার মাধ্যমে সাংবাদিক শাকির আহমদের আকস্মিক মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি সাজ্জাদ হোসেন শাহ, সহ সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক আবির হাসান -মানিক, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ সাজু, অর্থ সম্পাদক রাহাদ হাসান মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল হাসান, সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
ভার্চুয়াল আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দরা বলেন,
সাংবাদিক শাকির আহমদের এমন চলে যাওয়া আমাদের জন্য গভীর থেকে গভীরতর শোক এবং কষ্টের। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবার, স্ত্রী ও একমাত্র অবুঝ সন্তানকে ধৈর্য ধরার তাওফিক দান করুন।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৮ টার দিকে সাংবাদিক শাকির আহমদ হৃদরোগ ও ডায়াবেটিস রোগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাকির আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি মা, এক শিশুসন্তান, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Please follow and like us: