রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের সাইনাল ভূইয়া বাড়ীর দানবীর ও মানবিক ব্যক্তিদের ব্যক্তিগত অর্থায়নে রামগঞ্জ ব্লাড ডোনারথস ক্লাবে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাইনাল ভূইয়া বাড়ীর প্রতিষ্ঠিত পরিবারের সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে রামগঞ্জ উপজেলার গরীব দুস্থ্য শসকষ্টে আক্রান্ত অক্সিজেন সেবাগ্রহীতাদের কথা চিন্তা করে আজ মঙ্গলবার বার দুপুরে চট্টগ্রাম থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো প্রেরণ করেন।
রামগঞ্জ ব্লাড ডোনারথস ক্লাবের পক্ষে মাহমুদ ফারুক আজ মঙ্গলবার বার দুপুরে সিলিন্ডারগুলো গ্রহণ করেন।
দাতাদের পক্ষ থেকে জানানো হয়, করোনার এ দূর্যোগ মুহুর্তে রামগঞ্জ উপজেলাবাসীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা রামগঞ্জ থেকে অনেক দুরে বসবাস করলেও গ্রামে আমাদের নিকটাত্মীয়রা রয়েছেন। তাদের জন্য হলেও আমাদের সবার এগিয়ে আসা উচিত। আর বিপদেই তো আপনজনের পরিচয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, আমি অবাক হয়েছি। একটি বাড়ীর কয়েকজন মানবিক ব্যক্তির এমন উদ্যেগ প্রশংসার দাবী রাখে। প্রতিটি বাড়ী, গ্রাম, ইউনিয়ন, এবং উপজেলা শহরের মানুষগুলো যদি এভাবে নিজেদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ায় তাহলে আমরা একদিন সফলতা লাভ করবো
, || - ||
সাইনাল ভূইয়া বাড়ীর পক্ষে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: