, || - ||

সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হলো ছাগলনাইয়ার জাবের হোসেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও ফেনী-১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনুর একান্ত সচিব জাফর হোসেন মজুমদার’র পুত্র জাবের হোসেন জাহি সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের বাচাই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। মেধাবী শিক্ষার্থী জাবের হোসেন ইতিপূর্বে নিজ উপজেলা ছাগলনাইয়া, জেলা ফেনী ও নোয়াখালী জোন পর্বে উত্তীর্ণ হয়ে ঢাকার পর্বে প্রতিযোগিতা অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সাফলতা অর্জন করে। আজ বুধবার থেকে সে সাইবার সিকিউরিটি এর উপর ৪ দিনের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ শেষে শুক্রবার চুড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা রয়েছে। জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, প্রতিষ্ঠাতা পরিবার এবং জমিলা হক ট্রাস্টের পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।
Please follow and like us: