মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সাক্ষাৎকার অভিনয়কে আমি মনে প্রাণে ভালোবাসি, কথা ইসলাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ
আপনাদের কাছে তুলে ধরবো অভিনেত্রী কথা ইসলামের কথা। কথা হয় এই অভিনেত্রীর সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে।

অভিনয় শুরুটা কবে থেকে এবং কিভাবে?
অভিনয়ে শুরু আমার ২০১৬ সাল থেকে। আমার এক পরিচিত ভাই (এনামুল হক ) . তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ছিল। আমার এনামুল ভাই রাজনীতি করে পাশা পাশি মিডিয়ায় ছিল। আর তার হাত ধরে এই মিডিয়াতে আশা। আমার প্রথম কাজ টেলিফিল্ম নাম তিন পাগলের মেলা।

এখন কি নিয়ে বেস্ত?
এখন আমি ব্যবসা নিয়ে একটু ব্যাস্ত। একটু কাজ গুছিয়ে নিয়ে ২ টি ধারাবাহিক নিয়ে কাজ করার কথা আছে তার প্রস্তুতি নিচ্ছি। মালেক খান পরিচালিত সচেতন শামসুল এটার কিছু শুটিং করে আসছি সামনে টিভি চ্যানেলে দেখানো হবে।

অভিনয় নিয়ে আপনার চুরান্ত ভাবনা কি?
অভিনয়কে আমি মনে প্রাণে ভালোবাসি। অভিনয় আমার রক্তে মিশে গেছে তাই যতদিন বেচে আছি একজন ভালো অভিনেত্রী হতে চাই।

প্রিয় অভিনয় শিল্পী কে আপনার?
অভিনয় শিল্পী সালমান শাহ।

জীবনে কোন কষ্ট আছে কি?
না জীবনে কোনো কষ্ট নাই

কোন ধরনে অভিনয় করতে বেশি ভালো লাগে?
কষ্টের অভিনয় করতে ভালো লাগে

আপনার নিজ জেলা কোনটা?
আমি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পরানপুর গ্রামের মেয়ে।

জীবনে পুরস্কার আছে কোন?
জীবনে আমি টুকটাক অনেক পুরুস্কার পেয়েছি। অভিনয় শিল্পী হিসাবে পুরুস্কার পেয়েছি। ২০১৭ সালে এস আর মাল্টিমিডিয়া থেকে অভিনয় শিল্পী হিসাবে পুরুস্কার পেয়েছি। তারপর ব্যবসা করেও পুরুস্কার পেয়েছি।

প্রিয় রং? প্রিয় খাবার কি ?
সাদা , ইলিশ মাছ ও ভাত ভাজি

কি করতে বেশি ভালো লাগে?
আমার সবচেয়ে বেশী ভালো লাগে পরিশ্রম করতে। মনে হয় আমি যদি পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী বেশি যেটা আশে সেটা করে সবচেয়ে সার্থক হয়।

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে?
অবশ্যই
সবশেষ আমি একটা কথা বলবো সকল দর্শকদের উদ্দেশে ,আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি মিডিয়া তে ভালো কিছু করতে পারি,দর্শকদের যাতে ভালো কিছু উপহার দিতে পারি। আর আমার স্বপ্ন যাতে পূরণ করতে পারি। আর আমার এই সাক্ষাৎকার নেয়ার জন্য পত্রিকার সকল কে আমার পক্ষ হতে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

Please follow and like us: