মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ
আপনাদের কাছে তুলে ধরবো অভিনেত্রী মৌ এর কথা। কথা হয় এই অভিনেত্রীর সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে।
অভিনয় শুরুটা কবে থেকে এবং কিভাবে?
২০১০ সাল থেকে আমার কাজ শুরু
এখন কি নিয়ে বেস্ত?
বর্তমান আমি একটি চলচ্চিত্র ও কিছু স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ও মিউজিক ভিডিও নিয়ে ব্যাস্ত।
অভিনয় নিয়ে আপনার চুরান্ত ভাবনা কি?
আমার স্বপ্ন আমি জনপ্রিয়তা অর্জন করতে চাই ,ভালো মানের একজন অভিনেত্রী হতে চাই।
প্রিয় অভিনয় শিল্পী কে আপনার?
মৌসুমী ও শাবনূর অপু তাদের অভিনয় আমার ভালো লাগে।
জীবনে কোন কষ্ট আছে কি?
প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে আমার জীবনে অনেক কষ্ট আছে তা এখানে নাই বা বলি জীবনে যদি বড় হতে পারি আমার কষ্টের জীবনী নিয়ে একটি নাটক বানাবো আশা করি।
কোন ধরনে অভিনয় করতে বেশি ভালো লাগে?
রোমান্টিক ,বাস্তবতা ,হরর এবং অধিক ফানি অভিনয় আমার ভালো লাগে।
আপনার নিজ জেলা কোনটা?
আমার গ্রামের বাড়ি বগুড়া জেলা ।
জীবনে পুরস্কার আছে কোন?
হ্যা পুরস্কার আছে .
প্রিয় রং? প্রিয় খাবার কি ?
প্রিয় রং আমার লাল, মায়ের হাতের গরুর মাংস ।
কি করতে বেশি ভালো লাগে?
অবসর সময় ঘোড়া ফেরা করতে অনেক ভালো লাগে।
সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে?
অবশ্যই
দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো ,আমার জন্য বেশি বেশি দোয়া করবেন , যাতে সুন্দর সুন্দর অভিনয় কাজ উপহার দিয়ে আপনাদের মন জয় করতে চাই ভালো থাকবেন সবাই।