যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উক্ত ভবন উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। উদ্বোধক কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: