, || - ||

সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মেহেদী হাসানঃ- কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।

এ সময় তিনি জানান, তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে  ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কম্বল বিতরণ করা হচ্ছে।

ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

Please follow and like us: