গাইবান্ধার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপনের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি’র সুস্থতা কামনায় দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত তুহিন হোসেন, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাবেক ডিপুটি কমান্ড আজাহার আলী, দেলোয়ার হোসেন ও মোস্তফা সরদার প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল্লাহ আনসারী।
বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সাঘাটায় ডেপুটি স্পীকারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: