গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা গ্রামে সম্প্রতি যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ২৫ জুন (বৃহস্পতিবার) দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার বোনারপাড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারের প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও রানা সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: