, || - ||

সাতক্ষীরার তালায় নারীকে কুপিয়ে জখম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ-  তালায় মুক্তা খাতুন (২৭) নামের এক নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। সে উপজেলার জাতপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের কন্যা। এ সময় মতিয়ার ও তার পুত্র মনিরুজ্জামানকেও পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। শুক্রবার ২৫ মে দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আমজাদ হোসেন বিশ্বাস গং উক্ত হামলায় চালায় বলে জানা গেছে। বর্তমানে গুরুতর আহত মুক্তা বেগম তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত মুক্তা খাতুনের পিতা মতিয়ার বিশ্বাস জানান, তাদের পৈত্রিক সূত্রে পাওয়া ভিটে বাড়ির জমি শুক্রবার দুপরে আকষ্মিক জোর দখলের চেষ্টা চালায় আমজাদ হোসেন বিশ্বাস ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমসহ একদল দূর্বৃত্ত। এসময় বাঁধা দিলে তারা লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় মতিয়ার বিশ্বাসসহ তাঁর ছেলে মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করে। এছাড়া মতিয়ার বিশ্বাসের মেয়ে মুক্তা খাতুনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে তারা। গুরুতর আহত মুক্তা খাতুন ও তার ভাই মনিরুজ্জামান তালা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘাটনায় তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, উপজেলার জাতপুর গ্রামের মৃত. ইসমাইল বিশ্বাসের পুত্র আমজাদ হোসেন ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নেতৃত্বে দূর্বত্তরা বছরের পর বছর দরে গ্রামের সহজ সরল ও দরিদ্র ব্যক্তিদের জমি ও সম্পদ জোর দখল করে যাচ্ছে। তাদের জোর দখলে একাধিক ব্যক্তি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ আমজাদ গংদের অপকর্মে বাঁধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। এমনভাবে গ্রামের একাধিক নিরিহ ব্যক্তি হামলার শিকার হয়েছে। বর্তমানে তাদের হামলার ঘটনা নিয়ামিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। প্রতি মাসে দূর্বৃত্ত আমজাদ হোসেন ও হোসনেয়ারা বেগম গং কোন না কোন নিরিহ ব্যক্তির উপর হামলা চালাচ্ছে। সর্বশেষ গত মাসের ১৯ তারিখে তাদের নেতৃত্বে জাতপুর গ্রামের ভূমিহীন রাজিয়া বেগমকে এবং তার পরিবারের আরো ৩জন মহিল কে ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় রাজিয়া বেগম বাদী হয়ে হামলাকারেিদর বিরুদ্ধে তালা থানায় একটি মামলা করেন। কিন্তু মামলা হবার পরও পুলিশ কার্যকরি ভূমিকা না রাখায় অতি উৎসাহিত হয়ে দূর্বৃত্ত আমজাদ হোসেন ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নেতৃত্বে গ্রামের এক নিরিহ পরিবারের উপর আবারও হামলা চালানো হয়েছে।

Please follow and like us: