, || - ||

সাতক্ষীরার দেবহাটায় তিন মাদক সেবীর কারাদন্ড

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার দেবহাটা উপ‌জেলায় মাদক সেব‌নের দা‌য়ে তিন যুবক‌কে কারাদন্ড প্রদান ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে তা‌দেরকে বি‌ভিন্ন মেয়া‌দে কারাদন্ড দেন।
সাজাপ্রাপ্তরা হ‌লেন, জেলার আশাশুনি উপজেলার শীউলা গ্রামের শাহাবুদ্দিন গাইনের ছে‌লে হাবিবুর রহমান বাবু (২৫), আশাশুনি সদ‌রের আলাল সরদারের ছে‌লে আকাশ সরদার(২০) এবং আহছান রহমানের ছে‌লে আবির হোসেন (২০)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হো‌সেন জানান সকা‌লে দেবহাটা উপ‌জেলার বি‌ভিন্ন এলা‌কা থে‌কে মাদক সেবনরত অবস্থায় তিনজন‌কে আটক করা হয়। প‌রে দুপুরে ভ্রাম্যমাণ আদালত আটক হাবিবুর রহমানকে ১৮ দিনের এবং আকাশ সরদার ও আবির হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করে কারাগা‌রে প্রের‌ণের নি‌র্দেশ দেয়।

Please follow and like us: