সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো-মোল্যাপাড়ার নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইয়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, সকালে সুমাইয়া ও মিষ্টি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
Please follow and like us: