মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় আব্দুল মান্নানের বহিস্কারের দাবিতে জেলা যুবলীগের মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাতক্ষীরা প্রতিনিধি:-  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় মঞ্চে নেতৃবৃন্দের উপর হামলা করে আলোচনা সভা নস্যাৎ করার প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের উর্দ্ধতন সদস্য মহি আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, কাজী আক্তার হোসেন, যুবলীগ নেতা মুকুল,  যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, সদস্য আলমগীর হোসেন, জেলা তাঁতীলীগের আহবায়ক মীর আজাহার আলী শাহিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কবির হোসেন সহ অঙ্গ ও সহযোগীর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তিকারী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রউফের সাথে জেলা যুবলীগের আহবায়ক আ: মান্নান প্যানেল করা ও ২৬ মার্চ পৌর আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আব্দুল মান্নানের নেতৃত্বে হামলার ঘটনায় তাকে বহিস্কারের দাবি জানান।

Please follow and like us: