শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৬ আহত-৭

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা:

সাতক্ষীরার পাটকেলঘটার এলাকায় মিনি পিক-আপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত ও সাত জন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে ভৈরবনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন, নুর বানু ও সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিক-আপ ভাড়া করে মনিরুজ্জামান তার নিকট আত্মীয়র খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়র নামাজের জানাজায়। ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌছালে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, লাশগুলো উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের ও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

Please follow and like us: