সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াতের ৪ নেতা-কর্মীসহ ৬৫ জন আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১২ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৫ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Please follow and like us: