শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিএনপি জামাতের নেতা-কর্মীসহ আটক ৬২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাকের কাছে স্মরকলিপি দেয়ার প্রস্তুতির আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযানে ২৬ জন বিএনপি জামাতের নেতা-কর্মী সহ ৬২ জন বিভিন্ন মামলার আসামীকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৩০ জন, কলারোয়া থানা ৮ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পকেলঘাটা থানা ৩ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Please follow and like us: