, || - ||

সাতক্ষীরায় মার্কেট লিংকেজ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
ফারুক রাজ, নিজস্ব প্রতিনিধিঃ
“উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি “ শীর্ষক সাতক্ষীরা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পেইজ প্রকল্পের আওতায় ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প গুণগতমানের উপকরণ সরবরাহকারী ও মৎস ক্রেতাদের সাথে চাষীদের মার্কেট লিংকেজ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) বিকালে সাতক্ষীরা  এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে  কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান কর্মশালার সার্বিক কার্যাবলী আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন।
ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর বাবু কুমার রায়ের সার্বিক সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসাবে মতামত উপস্থাপন করে উপস্থিত ছিলেন খুলনা মৎস্য  পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ মোঃ মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, কালিগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, কলারোয়া উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার নাজমুল হুদা। সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জিএম ফারুক হোসেন, রবিউল ইসলাম, যাদব অধিকারী, জিকা বৈদ্যের সার্বিক ব্যবস্থাপনায়  আরও উপস্থিত ছিলেন, মৎস্য চাষি, মৎস্য উপকরণ ব্যবসায়ী,   এসিআই প্রতিনিধি, মৎস্য খামারি, ডিলার উপকরণ সরবরাহ কারী মাহবুব আলমসহ প্রকল্প উদ্যোক্তা প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাতক্ষীরা বাগদা চিংড়ি চাষের একটি উপযোগী এলাকা । মৎস্য চাষের পূর্বে স্থানীয় মৎস্য কর্মকর্তাদের পরামর্শে ও নিয়মিত খাদ্য পরীক্ষা করে চাষ করতে হবে। নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশন মার্কেট লিংকেজ সিস্টেম নিয়ে মৎস্য চাষের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি মৎস্য চাষী হতে শুরু করে ভোক্তার হাতে হাত পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য কাজ করেছে।  মধ্যস্বত্বভোগী যারা আছে যারা পুশ করে ফরমালিন এর মাধ্যমে মাছের ওজন বৃদ্ধি করে দেশ ও দেশের বাইরে দুর্নাম রটাচ্ছে যারা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের মৎস্য অধিদপ্তর বদনাম করছে বিদেশে রপ্তানির পরে ফেরত আসছে সেই সকল চাষী ও ব্যবসায়ীদের  চিহ্নিত করতে হবে। সকল চাষীদের যথোপযুক্ত খাদ্যের গুণগত মান ঠিক রেখে যাতে বাজারজাতকরণ করে ন্যায্য মূল্য পেতে পারে সেই সকল ক্ষেত্রে সরকারি পদক্ষেপ থাকতে হবে। নওয়াবেকী গনমূখি ফাউন্ডেশন  প্রকল্পটি বাস্তবায়ন করতে সকল মৎস্য অধিদপ্তরের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
উদ্যোক্তা উর্মিলা রানী মন্ডল বলেন, উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ করে সাফল্যের ছোয়া পেয়েছি বর্তমান এ পদ্ধতিতে চাষ করে কার্প-গলদা সহ সাদা মাছের ওজন  বৃদ্ধি পেয়েছে নওয়াবেঁকী গনমূখি ফাউন্ডেশনে বাস্তবায়নের বিভিন্ন কর্মশালার প্রশিক্ষণের মাধ্যমে  আজ চাষে সাফল্য পেয়েছি।
Please follow and like us: