নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরার তালায় ইজিবাইকসহ ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া স্কুল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা এএসআই মোঃ রফিক ও সংগীয় ফোর্সসহ রবিবার রাতে ফলেয়া স্কুল এলাকায় ফেন্সিডিল বহন করছে এমন সংবাদ পেয়ে ঐ এলাকায় তল্লাশি করা হয়।
এসময় পাটকেলঘাটা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক পুলিশকে দেখে ইজিবাইক রেখে চালক পালিয়ে যায়। এসময় পুলিশ ইজিবাইক তল্লাশী করে ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে পুলিশ ফেন্সিডিলসহ ইজিবাইক তালা থানায় নিয়ে আসে।
তালা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শহিদুল ইসলাম ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: