, || - ||

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইনামুল হক বিশ্বাসের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাতক্ষীরা প্রতিনিধি :-  সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইনামুল হক বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেইন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট ও কিডনীজনিত রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ রবিবার বাদ এশা জানাযা শেষে শহরের কামালনগর গোরস্থানে তাকে দাফন করা হবে।

Please follow and like us: