, || - ||

সাতক্ষীরা সদরের ভাটপাড়ায় মা-ছেলেকে হত্যার চেষ্টা: থানায় মামলা দায়ের, আটক- ১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

পূর্বশত্রুতার জের ধরে মনিরা পারভীন (৪৫) ও তার ছেলে অসিম  আকরামকে (২০) মারপিট করে জখম করেছে একই গ্রামের আজমল হেসেন লাকি এবং আল মামুন দিপু সহ কয়েকজন।

ভিকটিম মনিরা পারভীনের স্বামী শামছুজ্জামান বাচ্চু বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় তিনজনকে আসামী করে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। ঘটনাটি শুক্রবার রাত ৮ টায় সাতক্ষীরা সদরের ভাটপাড়া গ্রামে ঘটে।

ভিকটিম অসিম জানান, বাড়ির রাস্তায় গেলে লাকি এবং দিপু এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। মাথায় রডের আঘাত করলে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। দাঁ, হাতুড়ি দিয়ে মারতে থাকে। মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলি। অসিমের মা মিনা বেগম বলেন, ছেলের চিৎকার আমি দৌড়ায় গেলে ওরা আমাকেও মারপিট করতে থাকে। কানের দুল টান দিয়ে টেনে হিচড়ে লতি ছিড়ে ছিনিয়ে নিয়ে যায় এবং গলায় স্বর্ণের থাকা হারটিও ছিনিয়ে নেয়।

সজিব বাহার বলেন, অসিম চিৎকার, চেঁচামেচি করলে কয়েকজন ছুটে এসে দেখি অসিম মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত ঝরছে, বমি করছিলো। তাৎক্ষণিক অসিমকে এম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করি।

বাদি শামছুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলছিলো। কিন্তু ওদের (লাকি, দিপু) পরিকল্পনা ছিলো আমার ছেলেকে মেরে ফেলার। বিভিন্ন সময় দিতো হত্যার হুমকি। তারই জের ধরে ঘটনাটি ঘটিয়েছে।

আরো বলেন, আইনের আশ্রয় নিয়েছি। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার আশা করছি।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার সত্যতা পেয়েছি।ইতিমধ্যে একজনকে আটক করেছি। বাকি আসামীরা পলাতক রয়েছে

Please follow and like us: