কেশবপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে “সাতবাড়িয়া ব্লাড ব্যাংক” এর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) সাতবাড়িয়া বাজারসহ আশপাশের মসজিদ ও মন্দিরে সিঙ্গাপুর প্রবাসী- রাজু আহম্মেদ, হাবিবুর রহমান, শিমুল ঘোষ এর সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতবাড়িয়া ব্লাড ব্যাংক” এর সভাপতি মোঃ এমদাদুল হক ।
এ সময় উপস্থিত ছিলেন- সাতবাড়িয়া ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সভাপতি আসাদুল ইসলাম, প্রচার সম্পাদক অহেদুজ্জামান, কার্যনিবাহী সম্পাদক আবু সাঈদ, সহঃ কার্যনিবাহী সম্পাদক মো আতিয়ার রহমান এবং সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো জাহিদুর রহমান প্রমূখ।
Please follow and like us: