, || - ||

সাফ জয়ী নারী ফুটবলার আঁখিকে ফুলেল শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে সিরাজগঞ্জ প্রাথ‌মিক শিক্ষা পরিবার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সাফ জয়ী নারী ফুটবল দলের ডিফেন্সের আঁখি খাতুন‌কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পরিবার ।

২ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাস‌নের সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উক্ত ফুলেল শুভেচ্ছায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ।

Please follow and like us: