বাগেরহাট জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানীর পিতা শেখ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রবিবার সকালে অসুস্থ অবস্থায় বাগেরহাট পৌরের পুরাতন বাজারে এলাকায় তাদের নিজ বাড়িতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনোগ্রাহী রেখে যান। আজ জোহর নামাজ বাদ পুরাতন বাজার মোড়ে মরহুমের জানাজার নামাজ ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Please follow and like us: