মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সাব্বির সেন্টু’র শৈল্পিক ভাবনা হৃদয় স্পর্শ করে ——– বীরমুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন মাষ্টার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

স্টাফ রিপোর্টার:
শুক্রবার রাতে কেক কেটে গুরু চলচ্চিত্র নির্মাতা ও কথা সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু’র জন্মদিন পালণ করলেন শিষ্য শেখ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম পেশায় একজন সাংবাদিক। নিজ থেকে না বললেও ফেসবুকের মাধ্যমে জানতে পেরে তার জন্মদিন উপলক্ষ্যে গুরুর জন্য ঘরোয়া আয়োজন করেন আরিফ। হঠাৎ করেই গুরুকে ডেকে নিয়ে কেক কাটা ও উৎসব করেন তারা। নন্দিত এ চলচ্চিত্রকারের জন্মদিনের উৎসবে অংশ নেন বীরমুক্তিযোদ্ধা মোঃ নাজিমউদ্দিন মাষ্টার,মহিলা আওয়ামীলীগ নেত্রী রাশিদা বেগম,নারায়ণগঞ্জ জেলা শিক্ষক নেতা শেখ কামাল,যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখা’র সভাপতি জাহাঙ্গীর ডালিম,শেখ সৌরভ,শেখ মদিনা আক্তার,শেখ সুরভী,শেখ মেহরিন প্রমুখ। অনুষ্ঠানে আলোচনাকালে বীরমুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন মাষ্টার বলেন,সাব্বির আহমেদ সেন্টু বহু গুণে গুনান্নিত অসাধারণ এক প্রতিভা। সে আমাদের নারায়ণগঞ্জের গর্ব। সাব্বির সেন্টু’র শৈল্পিক ভাবনা হৃদয় স্পর্শ করে। আমি সাব্বির সেন্টুর উত্তরোত্তর সাফল্য,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।

Please follow and like us: