সাভার (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা গ্রামে উপজেলা
আনসার ভিডিপির ট্রেনিং পরিদর্শন ও বিভিন্ন পুকুর পরিদর্শন করেছেন সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আহম্মেদ। সবাই ওনাকে মৎস্য কন্যা হিসেবেই জানেন।
১৭ জুলাই (মংগলবার) তরুণ সাহায্যকারী সংস্থা, ফিরিঙ্গীকান্দা, সাভার, ঢাকা এর সার্বিক পৃষ্ঠপোষকতায় সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুমায়ন আজাদ, উপজেলা আনসার কর্মকর্তা, সাভার, ঢাকা। এছাড়াও তরুণ সাহায্যকারী সংস্থা, ফিরিঙ্গীকান্দা, সাভার, ঢাকা এর সোহেল হামিদসহ অন্যান্য উদ্যোক্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে ফারহানা আহম্মেদ বলেন, সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা গ্রাম মৎস্য সম্ভবনাময় একটি গ্রাম। এর তিন দিকেই নদী. তাই প্রতিটি বাড়িতে গর্ত করে মৎস্য চাষ করা সম্ভব। আর এর ফলে এই উদ্যোগ নিলেই উপযুক্ত দাম পাওয়া যাবে ও নিজেরা খেতেও পারবে। আর কাছেই সাভার বাজার থাকায় মাছ বিক্রী করায়ও সুবিধা পাবে গ্রামবাসী।
তিনি আরো বলেন, উদ্যোক্ত সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিস সহায়তা করবে। এজন্য এই সম্ভাবনাময় শিল্পকে যাতে নষ্ট না করতে পারে তাই ট্যানারির বর্জ্য ফেলার ক্ষেত্রেও সবাইকে সজাগ হতে হবে।
এছাড়াও তিনি মাচা চাষ প্রদ্ধতিতে মৎস্য চাষের কথা ও বলেছেন। একই সাথে তেলাপিয়া এবং সিং ইত্যাদি চাষ করার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করেন।