বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গণ অনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে শহরের শহীদ মিনারে ঘন্টাব্যাপী কর্মসূচীর অংশহিসেবে এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক রণজিৎ বকসী সূর্য্য, জেলা পুজা উদযাপন পরিষদ সহ-সভাপতি গৌতম চন্দ্র মোদক, ধর্ম বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র পাল, ইসকন গাইবান্ধার সমন্বয়ক প্রভু নরোত্তম দাস, শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জাসদ গাইবান্ধার সভাপতি গোলাম মারুফ মনা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি রঞ্জন সাহা, জেলা পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সুজন প্রসাদ, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, গাইবান্ধার সাধারণ সম্পাদক পলাশ চাকী, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জীবন কুমার দে রকি, সুন্দরগঞ্জ এর দেবাশীষ সাহা, ফুলছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশ্বিনী বর্মন,সাধারণ সম্পাদক সৌমিন চন্দ্র মন্ডল, সাঘাটা পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুজিত বকসী দোলন, সাঘাটার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ সভাপতি ডা. দীজেন্দ্র নাথ পাল ও সুন্দরগঞ্জ বেলকা ডিগ্রী কলেজের প্রভাষক নাহারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনার দ্রুত বাস্তবায়ন চাই। সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভূমিকা চান।
, || - ||
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গাইবান্ধায় হিন্দুদের গণ অনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: