, || - ||

সারাদেশের সাথে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে পলাশবাড়ীর ৬ ইউনিয়নে নির্বাচন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

সারাদেশের সাথে রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে ১ হাজারটি ইউনিয়নের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীর ৬ ইউনিয়নে নির্বাচন। এরমধ্যে মহদীপুর ১টি ইউনিয়নে ইভিএম-এ ভোটাররা ভোট প্রদান করবেন। তফসীল ঘোষিত ইউপি নির্বাচনে দিনক্ষণসহ অন্যান্য বিধি-বিধান ও নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে রোববার সকাল ৮টা হতে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত নিñিদ্র নিরাপত্তা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদ নির্বিঘেœ ভোট গ্রহণে সম্ভাব্য সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বহুলসংখ্যক প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে এলাকার অলি-গলিসহ ছেয়ে গেছে ইউনিয়ন সমূহের আকাশ। ভোটারদের দৃষ্টি এখন ভোট গ্রহণ শেষে শেষ ফলাফলের দিকে। চেয়ারম্যান পদে সরকার দলীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এ উপজেলায় নির্বাচন সামনে রেখে উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়। নির্বাচনে বেতকাপা ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী মো. আব্দুল গণি সরকারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. জাদু মিয়া। পবনাপুর ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী ইউনিয়ন আ’লীগ সভাপতি কে.এম ছিদ্দিকুল ইসলাম রবি। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আপন ভাতিজা উপজেলা যুবলীগ নেতা মো. শাহীন খন্দকার। বিদ্রোহী প্রার্থীদ্বয়ের বিরুদ্ধে ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন বলে দলীয় সূত্র জানায়।
৬ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৬ জনসহ মোট চেয়ারম্যান প্রার্থী ৪২ জন। এরমধ্যে হোসেনপুর ইউনিয়নে ৭ জন, মহদীপুরে ৫ জন, বেতকাপায় ৭ জন, পবনাপুরে ১০ জন, মনোহরপুরে ৬ জন ও হরিনাথপুর ইউনিয়নে ৭ জন। ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১০ জন এবং ৫৪টি সাধারণ ওয়ার্ডে নির্বাচনে ২৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ উপজেলার ৬ ইউনিয়নে ভোট কেন্দ্র ৬০টি। ভোট কক্ষ ৩৬৩টি। মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৬শ’ ৪৭ জন। পুরুষ ভোটার ৬১ হাজার ১৮ জন এবং নারী ভোটার ৬৪ হাজার ৬শ’ ২৯ জন। পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশী। এরমধ্যে হোসেনপুর ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ২শ’ ৩৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ৬শ’ ৯৭ জনসহ মোট ভোটার ১৮ হাজার ৯শ’ ৩৩ জন। মহদীপুরে মোট ভোটার ২৬ হাজার ৮শ’ ৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১শ’ ৫৪ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৬শ’ ৭৮ জন। বেতকাপায় পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৪ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৬ জনসহ মোট ভোটার ২৩ হাজার ৩শ’ ৯০ জন। পবনাপুরে মোট ভোটার ১৯ হাজার ১শ’ ৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২শ’ ৮৩ জন এবং নারী ভোটার ৯ হাজার ৮শ’ ৮৪ জন। মনোহরপুর পুরুষ ভোটার ১০ হাজার ৬শ’ ৪৪ জন এবং নারী ভোটার ১১ হাজার ৫শ’ জনসহ মোট ভোটার ২২ হাজার ১শ’ ৪৪ জন এবং হরিনাথপুর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১শ’ ৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩শ’ ৯৭ জন এবং নারী ভোটার ৭ হাজার ৭শ’ ৮৪ জন।
হোসেনপুর ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, মহদীপুরে (ইভিএম) ১২, বেতকাপায় ১২, পবনাপুরে ৯, মনোহরপুরে ৯ ও হরিনাথপুর ইউনিয়নে ৯টিসহ মোট ভোট কেন্দ্র ৬০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩০টি। অবশিষ্ট ৩০ কেন্দ্র সাধারণ ক্যাটাগরির।
৬ ইউনিয়নে পৃথক ৩জন রিটার্নিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে হোসেনপুর এবং মহদীপুর ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. শাহীনুর আলম, বেতকাপা এবং পবনাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন এবং মনোহরপুর ও হরিনাথপুর ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন। স্থানীয় প্রশাসন কয়েকস্তরে নিরাপত্তার মধ্যদিয়ে ৬০ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে ৬০ জন প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং ৩৬৩ জন এবং ৭২৬ জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নিয়োগকৃতদের ইতোপূর্বেই ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণে প্রয়োজনীয় সরঞ্জামাদি শনিবার (২৭ নভেম্বর) কেন্দ্র সমূহে প্রেরণ করা হয়েছে। তবে শুধুমাত্র ব্যালট ব্যাপার রোববার (২৮ নভেম্বর) যথাসময়ে কেন্দ্র সমূহে পৌঁছানো হবে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগ সম্পন্ন করা হয়েছে। সার্বক্ষনিক দায়িত্ব পালনে ২ প্লাটুন বিজিবি, র‌্যাব-১৩’র একাধিক টহল টিম, পুলিশ সদস্য ৯১৮ জন, ১ হাজার ২০ জন আনসার সদস্যসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করা হয়েছে। সার্বক্ষনিক তদারকি ছাড়াও আইন প্রয়োগসহ ভ্রাম্যমান আদালত পরিচালনায় পৃথক নেতৃত্বে নিয়োজিত থাকবেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন বলেন, সার্বজনীন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please follow and like us: