মেলা মেলা মেলা হরেক রকম জিনিসপত্রের পসরা সাজিয়ে চলছে কুষ্টিয়ার পুনাক বানিজ্য মেলা! যেখানে রাজনৈনিক ব্যক্তিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জেলা জুরে করোনা ভাইরাসের সতর্ক করে জনসেচতনায় চলছে প্রচারণা ওপর দিকে বাণিজ্য মেলার প্রচারের মাইকিংয়ে কিছুটা অতিষ্ঠ কুষ্টিয়াবাসী। যেখানে জনসমাগ নিষিদ্ধ সেখানেই বাণিজ্যমেলায় জনসমাগম ঘটাতে চলছে মাইকিং ! এ নিয়ে জেলার সচেতন মহলে চলছে সমালোচনার ঝড়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাট-ছাঁট করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। ১৭ মার্চ মুজিববর্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সরকার। কিন্তু এ পরিস্থিতিতে এখনো মাইকিং করে চলছে কুষ্টিয়ার পুনাক বাণিজ্যমেলা ।এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। কিন্তু কুষ্টিয়া বাণিজ্য মেলা চলছে মাইকিং করে……। জনসমাগম এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মেলা বন্ধের দাবী কুষ্টিয়ার সচেতনমহলের।
Please follow and like us: