মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সিঙ্গাপুর প্রবাসী আব্দুস সোবহানের নিজস্ব অর্থায়নে সাতবাড়ীয়া ব্লাড ব্যাংকের সিনিয়র সভাপতি আসাদুল ইসলামের মাধ্যমে, করোনা ভাইরাস প্রতিরোধে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়ীয়া ইউনিয়নের ১৩০টি পরিবার, ৩ টি মসজিদ, ১টি হাফিজিয়া খানা ও ১টি মাদ্রসায় সাবান বিতরণ করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, ব্লাড ব্যাংকের সদস্য আসাদুল ইসলাম, আতিয়ার রহমান,ইমদাদুল ইসলাম, আবু সাইদ, জাহিদুর রহমান,আবু হাসান ও হেরমত আলী প্রমুখ।
সাতবাড়ীয়া ব্লাড ব্যাংকের সিনিয়র সভাপতি আসাদুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে সিঙ্গাপুর প্রবাসী আব্দুস সোবহানের দেওয়া সাবান বিতরণ করছি। সকলে মিলে করোনা প্রতিরোধে এগিয়ে না এলে এক সময় তা মহামারি আকার ধারণ করবে। সাধারণ শ্রমিক ও ভ্যান-রিকশাওয়ালা যাঁরা আছেন তাঁরা সাধারণত হাতধোয়া ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে তেমন সচেতন নন। তাঁদের হাতে একটি করে সাবান পৌঁছে দিলে তাঁরা নিশ্চয় বাড়ি গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ঘরে যাবেন। এতে করে কিছুটা হলেও উপকার হবে।