সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিনহার বিরুদ্ধে হুদার মামলা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা।

আজ সোমবার বিকেলে শাহবাগ থানায় তিনি নিজে উপস্থিত হয়ে মামলাটি করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য জানান। তিনি প্রথম আলোকে বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ। এ জন্য মামলাটি দুদকে পাঠানো হয়েছে।

ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন। নাজমুল হুদা বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি। এই জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীনে জোটে থাকার ইচ্ছা প্রকাশ করেছে।

সূত্র: দৈনিক প্রথম আলো

Please follow and like us: