বৃহস্পতিবার , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সিনিয়র সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন  বাদে জোহর রাউজানে জানাজা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সিনিয়র সাংবাদিক  জনাব সরওয়ার  উদ্দিন আহমেদ (৭৮) আর নেই।  তিনি. ১১ অক্টোবর  রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আগামীকাল বাদে জোহর রাউজানের সিকদার ঘাটা ঈদগাহে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি স্ত্রী, ৩ মেয়ে ১ ছেলে রেখে গেছেন।
তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাব এর সদস্য। তিনি রাউজান প্রেস ক্লাবেরও সভাপতিও।
তিনি চট্টগ্রামের  রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্ৰামে আলেপ খান সওদাগর বাড়িতে  জন্মগ্ৰহণ করেন। তিনি পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল,দি ইউনিটি , ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে,দি ডেইলি লাইফ,দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া  ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস,,দি ডেইলি কমার্শিয়াল টাইমস এর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please follow and like us: