বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাভুক্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে জোন কর্তৃপক্ষ সমাজকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

তারই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, সিন্দুকছড়ি জোন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সহায়তা প্রদান করে। রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে আর্থিক অনুদান, গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজে অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি। এছাড়াও উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী এবং সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা।

এ সময় জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি স্থানীয় জনগণের উদ্দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দলমত নির্বিশেষে সহাবস্থানের আহ্বান জানান। তিনি উন্নয়ন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।

Please follow and like us: