, || - ||

সিন্দুকছড়ি ইউ,পির চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের দায়িত্ব প্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ডিসেম্বর) সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী,উপজেলা প্রাণি সম্পদ কর্সকর্তা ডা: আলমঙ্গীর হোসেন ,গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।
এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা,বাংলাদেশ আ”লীগের সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত মেম্বারগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান রেদাক মারমা বলেন,বিগত পাচঁটি বছর অনেক ভূল ভ্রান্তির মধ্য দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পরিসমাপ্ত করে,আজকে নতুন ভাবে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলাম।আমি একজন সেবক হিসেবে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের সকলের হয়ে কাজ করব ।আমার প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা জন্য আপনাদের সকলের মূল্যবান পরামর্শ ও সহযোগিতার একান্ত কাম্য । বিগত পাঁচ বছর যারা আমাকে বুদ্ধি ,পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতার দিয়েছিলেন,সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাদের জন্য সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের দরজা সব সময় খোলা থাকবে।তিনি বলেন,আজকের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দের অনেক সহযোগী ও দিক নির্দেশনামূলক বক্তব্য,আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে,এজন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।
এম দুলাল আহাম্মদ

Please follow and like us: