খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজার সংলগ্ন সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নানান সমস্যা জর্জরিত।১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।অবৈধ দখল মুুক্ত ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করনে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের দাবি এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে নানান সমস্যা দেখা দিয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার দীর্ঘ ৫৭ বছর অতিবাহিত হলেও এখনো যেন জীর্ণশীর্ণ হয়ে আছে বিদ্যালয়ের ছোট ছোট ভবন গুলো।
স্থানীয়রা জানান,গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে জনসংখ্যা অনেক বেশি।জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও বিদ্যালয়টি উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানকার কোমলমতি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের অভাবে ঠিক মতো পাঠগ্রহণ করতে পারছেনা। এছাড়াও বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে তাঁদের।বিদ্যালয়ের ছোট ছোট ভবন গুলোতে শিক্ষার্থীদের পাঠদান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। এছাড়া জনবসতি সম্পূর্ণ এলাকা হওয়া সত্তেও প্রাথমিক বিদ্যালয়টিতে রয়েছে মাত্র ৬জন শিক্ষক। অফিস কক্ষ ও শ্রেণীকক্ষসহ বিদ্যালয়টিতে মোট কক্ষ রয়েছে মাত্র ৪টি।
স্বল্পপরিমান কক্ষে শিক্ষার্থীদের পাঠদানে বিভিন্ন সমস্যার সম্মূখিন হয়ে থাকে উল্লেখ করে উক্ত বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন বলেন, বিদ্যালয়টি একটি জনবসতি সম্পূর্ণ এলাকায় হওয়ায় শিক্ষার্থীর সংখ্যাও বেশি।এছাড়াও প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২শত১১জন। অফিস কক্ষসহকারে ৪টি কক্ষের মাঝে ২শত ১১জন শিক্ষার্থীকে পাঠদান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়েও বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান অব্যহত রেখেছে। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালীরা বিদ্যালয়ের সীমানা দখলের মরিয়া হয়ে উঠেছে। বিদ্যালয়ের সমস্যা গুলো নিরসণের জন্য কর্তৃপক্ষের নিকট ভবন নির্মাণ এবং সীমানা দখল থেকে বিরত থাকার জন্য দাবি করেন শিক্ষক।