রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সিন্ধি বিরিয়ানী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

“সিন্ধি বিরিয়ানী” পাকিস্তানের করাচি ও হায়দ্রাবাদের স্বনামধন্য একটি খাবার। এই খাবারটির জন্যই করাচি ও হায়দ্রাবাদ শহর দুটি বিশেষ পরিচিত। ঢাকার বিভিন্ন হায়দ্রাবাদী রেষ্টুরেন্টে এই খাবারটি পাওয়া যায়। এছাড়া চাইলে আপনি বাড়িতেও তৈরি করতে পারেন এই খাবারটি।

 

প্রয়োজনীয় উপাদান:

  • পোলাওর চাল বা বাসমতী চাল ৫০০ গ্রাম
  • ঘি আধা কাপ
  • তেল আধা কাপ
  • মুরগির স্টক তিন কাপ
  • মুরগির মাংস (মাঝারি আকারের টুকরা) এক কেজি
  • পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ
  • আনারসের রস (হালকা হলুদ রং দিয়ে জ্বাল দেওয়া) এক কাপ
  • আদা বাটা দুই টেবিল-চামচ
  • রসুন বাটা এক টেবিল-চামচ
  • বেরেস্তা পৌনে এক কাপ
  • কাঁচা মরিচ সাত-আটটি
  • তেজপাতা তিন-চারটি
  • দারুচিনি ছয়-সাত টুকরা
  • এলাচ চারটি
  • স্টার অ্যানিস দুটি
  • লবঙ্গ ছয়-সাতটি
  • মরিচ গুঁড়া এক চা-চামচ
  • বাদাম বাটা ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • মালাই আধা কাপ
  • লবণ স্বাদমতো
  • পেস্তা বাদাম
  • কিশমিশ
  • কাজু আধা কাপ
  • মাওয়া গুঁড়া আধা কাপ
  • টকদই আধা কাপ
  • টমেটোর সস তিন টেবিল-চামচ

 

প্রস্তুত প্রণালী:

  • চাল আধা সিদ্ধ করে মাড় ঝরাতে হবে।
  • আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, বাদাম বাটা, লবণ, অর্ধেকটা গরম মসলা ও তেজপাতা দিয়ে মাংস মাখিয়ে দুই ঘণ্টা রাখতে হবে।
  • তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তাতে মসলা থেকে মাংস উঠিয়ে ওই মসলা দিয়ে কষাতে হবে।
  • তারপর দই ও মাংস দিয়ে কষাতে হবে ও এক কাপ গরম পানি দিতে হবে।
  • ঝোল কমে এলে টমেটোর সস দিয়ে ভুনা ভুনা করে লবণ চেখে নামাতে হবে।
  • ঘি গরম করে পেস্তা বাদাম, কিশমিশ, কাজু ভেজে ওঠাতে হবে এবং ওই ঘি দিয়ে আধা সিদ্ধ চাল মেখে রাখতে হবে।
  • হাঁড়িতে প্রথমে কিছু চাল, কিছু বেরেস্তা, কিছু মাওয়া আবার কিছু চাল, রান্না মাংস, কিছু কাজু, পেস্তা, বাদাম, কিশমিশ, মাওয়া, চাল, মাংস এভাবে দিতে হবে।
  • এরপর আনারসের রস, কেওড়া, মালাই, কাজুবাদাম, কিশমিশ দিয়ে ৩০-৩৫ মিনিট দমে রাখতে হবে।
Please follow and like us: