, || - ||

সিরাজগঞ্জের অন্যতম নাট্যদল প্রসূন থিয়েটার’ আয়োজিত ব্যতিক্রমি নাটক ‘লালন“ মঞ্চস্থ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জের অন্যতম সক্রিয় নাট্যদল প্রসূন থিয়েটার’ আয়োজিত একটি ব্যতিক্রমি নাটক ‘লালন“ মঞ্চস্থ হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টা ও সন্ধ্যা ৭ ঘটিকার সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের মত সিরাজগঞ্জের নাট্যদল প্রসূন ‘থিয়েটার’ মঞ্চস্থ করে নাটক ‘লালন‘।

লালন ফকির (১৭৭৪-১৮৯০) তাঁর জীবদ্দশায় অনেক বাউল গান লিখেছেন এবং গেয়েছেন। ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নাটকে ফুটে ওঠে বালক বয়সেই তাঁর বিয়ে হয়ে যায়। খুব ছোট বয়সে তীর্থ ভ্রমণে গিয়ে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। সেই সময় তাঁর সঙ্গী তাঁকে একলা ফেলে পালিয়ে যায়। এক মুসলমান ফকির সিরাজ সাঁই তাকে মৃত্যুমুখ থেকে তুলে নিয়ে আসে নিজের বাড়িতে এবং সেবা-যতœ ও ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর লালন ফিরে আসে তার নিজের বাড়িতে কিন্তু তার বউ এবং আত্মীয়-স্বজনরা তাকে মেনে নেয় নি। কারণ তিনি অনেকদিন মুসলমানদের সংস্পর্শ ছিলেন বলে। পুনরায় সিরাজ সাঁই এর কাছে ফিরে যান লালন। এবং তাঁর কাছেই বাউল ঘরানা-তে নিজেকে সঁপে দেন। গুরুর মৃত্যুর পর লালন কালিগঙ্গা নদীর ধারে ছেউড়িয়া-তে নিজের আখড়া প্রতিষ্ঠা করে এবং গান তৈরিতে নিজেকে নিয়োজিত করে ৷ লালনের কোনও প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু‘ ধর্মে ঊর্ধ্বে গিয়ে মানবিকতার গানই তিনি তৈরি করেছেন। ” নাটকটিতে দু’জন অভিনেতা লালনের চরিত্রে অভিনয় করেছেন। একজন কমবয়সী লালন চরিত্রে অভিনয় করেছেন এবং পরিণত বয়সের লালনের চরিত্রে অভিনয় করেছেন শাকিল আহাম্মেদ।” নাট্যরুপ দিয়েছেন মাহবুব এ খোদা টুটুল , নির্দেশনায় লায়লা ফেরদৌস হিমেল। এ নাটকটিতে অভিনয় করেছেন- তারিকুল ইসলাম, টুম্পা, পরশ তালুকদার, সুদেব অধিকারি, সুমন রাজ, রিতু, হান্নান সরদার, জুয়েল রুবাইয়াত খান রনি, আলহাজ কাঞ্চন, আশিক সেন, লিটন প্রমুখ

Please follow and like us: