মোঃ শফিকুল ইসলাম – সিরাজগন্জের তাড়াশে বিনোদপুর- চৌবাড়ীয়া ও কুসুম্বী গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘ প্রতিক্ষিত মহেশ্বর মহা শ্মশানে যাতায়াতের জন্য সেতুর উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৯/০৮/২৩ উক্ত সেতুর ঢালাই কাজের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মোঃ নজরুল হাসান মানিক (অবঃ), বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ড.মোঃ হোসেন মনসুর, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম তাজফুল, মাগুরা বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমন আতিকুল ইসলাম বুলবুল, বারুহাস ইউপি সদস্য মোঃ রাজিব সরকার রাজু, আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্তিত ছিলেন।
Please follow and like us: