, || - ||

সিরাজগঞ্জের তাহমিনা পাতা মওলানা ভাসানী মানব হিতৈষী সম্মাননায় ভূষিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জের মেয়ে কৃতি সন্তান তাহমিনা পাতা মওলানা ভাসানী মানব হিতৈষী সম্মাননায় ভূষিত হয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম
মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোষিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর মওলানা ভাসানী” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও
মওলানা ভাসানী মানব হিতৈষী সম্মাননা প্রদান অনুষ্ঠানে“নির্বাচিত কলাম” প্রবন্ধসমগ্র রচনায় সফল প্রাবন্ধিক
হিসেবে তার গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতি স্বরূপ ২০২০ সালের মওলানা ভাসানী মানব হিতৈষী সম্মাননা
প্রদান করা হয়।

তাহমিনা পাতা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মোঃ এমদাদুল হক তালুকদারের মেয়ে।
তিনি পেশায় একজন আইনজীবী। ঢাকা জর্জ কোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা “স্মৃতির মিনারে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ এর সভাপতি লায়ন অ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ
ফয়েজী। অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার।স্বাগত বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী ওস্তাদ
সৈয়দ মোতালেব। অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us: